ফেনীতে বন্যার্তদের উদ্ধার গিয়ে যুবকের মৃত্যু

ফেনীতে বন্যার্তদের উদ্ধার কাজে গিয়ে পানিতে ডুবে সাইফুল ইসলাম সাগর নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) ফেনীতে বন্ধুদের সঙ্গে বন্যায় দুর্গতদের উদ্ধার গিয়েছিলেন সাগর।

নিহত সাগর লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়ার দক্ষিণ শ্যামপুর এলাকার শহীদ উল্যাহর ছেলে।

তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। স্থানীয় ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইউনুছ জানান, সাগর চট্টগ্রামে রাজমিস্ত্রির (নির্মাণ শ্রমিক) কাজ করতেন। ফেনীসহ কয়েক জেলায় বন্যার্তদের উদ্ধারে তার সেখানকার বন্ধু ও সহকর্মীরা উদ্যোগ নেয়।

গতকাল বৃহস্পতিবার ফেনীতে বন্ধুদের সঙ্গে বন্যায় দুর্গতদের উদ্ধার যান সাগর। সেখানে পানিতে ডুবে তার মৃত্যু হয়। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন ইসলাম বলেন, ‘ফেনীতে মোবাইল বা অন্য কোনো মাধ্যমে যোগাযোগ করা যাচ্ছে না।

তবে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ’শারমিন ইসলাম আরও বলেন, ‘মারা যাওয়া সাগর রামগঞ্জের বাসিন্দা হলেও সপরিবারে ফেনীতে বসবাস করতো।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.