ভারতের ভোটের ফলাফল ২০২৪

ভারতের ভোটের ফলাফল ২০২৪ ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। মঙ্গলবার (৪ জুন) দেশটির স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয় এ গণনা। সবশেষ পাওয়া খবর অনুযায়ী, বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যানুসারে ৫৪৩ আসনের মধ্যে এনডিএ জোট ২৯০ আসনে এগিয়ে আছে, আর ইন্ডিয়া জোট ২৩৪ আসনে। 

ভারতের ভোটের ফলাফল ২০২৪

কে কত আসনে এগিয়ে
এনডিএ (বিজেপি)২৯২
ইন্ডিয়া (কংগ্রেস)২৩২
অন্যান্য দল১৯
মোট৫৪৩
             সূত্র- এনডিটিভি

 

কোন রাজ্যে কে এগিয়ে
রাজ্যএনডিএ জোটইন্ডিয়া জোটঅন্যান্যমোট
উত্তরপ্রদেশ৩৫৪৪১৮০
মহারাষ্ট্র১৭৩০১৪৮
পশ্চিমবঙ্গ১১৩১০৪২
বিহার৩২৮০৪০
তামিল নাড়ু১৩৭১৩৯
মধ্যপ্রদেশ২৯০০২৯
কর্নাটকা১৮১০০২৮
গুজরাট২৪২০২৬
অন্ধ্র প্রদেশ২১০৪২৫
রাজস্থান১৪১০১২৫
ওড়িশা১৯১১২১
কেরালা২১৭১২০
তেলেঙ্গানা৮৮১১৭
ঝাড়খণ্ড১০৪০১৪
আসাম১১৩০১৪
পাঞ্জাব০১০৩১৩
ছত্তিশগড়১০১০১১
হরিয়ানা৩৭০১০
দিল্লি৭০০৭
উত্তরাখণ্ড৫০০৫
জম্মু-কাশ্মীর২২১৫
হিমাচল৪০০৪
গোয়া১১০২
মনিপুর০২০২
মেঘালয়০১১২
ত্রিপুরা২০০২
দেরা এন্ড দামান- দিউ১০১২
সিকিম১০০১
আন্দামান-নিকোবার১০০১
চন্ডিগড়০১০১
লাদাখ০০১১
লক্ষ্মদ্বীপ০১০১
পন্ডিচেরি০১০১
মিজোরাম০০১১
নাগাল্যান্ড০১০১
সূত্র- এনডিটিভি

রাহুলের কাছে পরাজয় মেনে নিলেন বিজেপি প্রার্থী: উত্তর প্রদেশের রায়বেরেলি আসনে রাহুল গান্ধীর কাছে পরাজয় স্বীকার করে নিয়েছেন বিজেপির প্রার্থী দীনেশ প্রতাপ সিং।

ভারতের ভোটের ফলাফল

এগিয়ে আছেন নরেন্দ্র মোদি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারাণসী থেকে লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন বলে জানা গেছে।

দুই আসনেই এগিয়ে রাহুল!: ভারতের লোকসভা নির্বাচনে ভোট গণনার শুরুতেই ঝড় তুলেছেন কংগ্রেসের সাবেক সভাপতি ও দলের শীর্ষস্থানীয় নেতা রাহুল গান্ধী। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা দুটি আসনেই এগিয়ে আছেন তিনি। এমন খবর জানিয়েছে ইন্ডিয়া টুড। ভারতের লোকসভা নির্বাচনে চারশর বেশি আসন জেতার টার্গেট নিয়ে লড়াই করেছে বিজেপি। গত ১ জুন শেষ দফা ভোটের পর বিভিন্ন বুথফেরত সমীক্ষা দেখিয়েছে, ফের ক্ষমতায় আসছেন মোদি।

সমীক্ষাগুলো আসনের যে হিসাব-নিকাশ দিয়েছিল, তা ভুল প্রমাণিত হতে যাচ্ছে বলেই ধারণা করা হচ্ছে ভোট গণনা শুরুর পর। অধিকাংশ বুথফেরত জরিপে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের (এনডিএ) যে জয়জয়কারের কথা বলা হয়েছিল, সেটা বাস্তবে না হওয়ার সম্ভাবনা জাগছে।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.